সারাদেশ
শ্যামনগর, সাতক্ষীরা
শ্যামনগরে উপজেলা পর্যায়ে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভুক্তিকরণ পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রূপান্তর বাস্তবায়িত গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ওয়াটারএইড বাংলাদেশ- সুইসকন্টাক্ট…
বিশেষ প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রূপান্তর বাস্তবায়িত গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ওয়াটারএইড বাংলাদেশ- সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করে জনাব শামসুজ্জাহান কনক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামনগর। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান সহকারি কমিশনার ভূমি, মোঃ তৌহিদ হাসান উপজেলা মৎস্য কর্মকর্তা, মোঃ মোস্তাফিজুর রহমান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এছাড়াও উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, প্রাইভেট সেক্টরের প্রতিনিধিগন। উক্ত সভায় পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিমালা, আইন-কানুন বিষয়ে পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন করেন জাহিদ হাসান উদয় সমন্বিত পানি সম্পদ ব্যবষ্থপনা অফিসার। উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন
মোঃ আলম চৌধুরী, কোর্ডিনেটর (এস ডি এল), মোঃ শোকর আলী UOMO সহ কমিটির সকল সদস্যবৃন্দ। সভায় কমিটির বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড সহ সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয় গুলো তুলে ধরা হয়। এবং পরবর্তী পদক্ষেপ গুলোর বিস্তারিত আলোচনা করা হয়।
মন্তব্য করতে লগইন করুন
Facebook দিয়ে লগইন করুন অথবা মোবাইল / ইমেইল দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।