সারাদেশ কালিগঞ্জ, সাতক্ষীরা

কালিগঞ্জে রূপান্তর ক্লাইম্ব প্রকল্পের আওতায় ১৫ সদস্যবিশিষ্ট সিবিও কমিটি গঠন

Abdul Hannan সম্পাদক ও প্রকাশক বুধবার, ১১ নভেম্বর ২০২৬ · বিকাল ৩:৩১ · হালনাগাদ: ৯ মিনিট আগে
কালিগঞ্জে রূপান্তর ক্লাইম্ব প্রকল্পের আওতায় ১৫ সদস্যবিশিষ্ট সিবিও কমিটি গঠন
কালিগঞ্জে রূপান্তর ক্লাইম্ব প্রকল্পের আওতায় ১৫ সদস্যবিশিষ্ট সিবিও কমিটি গঠন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের উত্তর শ্রীপুরে ওয়াটারএইডের সহযোগিতায় রূপান্তর ক্লাইম্ব…

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের উত্তর শ্রীপুরে ওয়াটারএইডের সহযোগিতায় রূপান্তর ক্লাইম্ব প্রকল্পের আওতায় ১৫ সদস্যবিশিষ্ট একটি সিবিও (CBO) কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) উত্তর শ্রীপুর এলাকায় এ কমিটি গঠন করা হয়।

স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত ১৫ সদস্যবিশিষ্ট সিবিও কমিটি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করেন, এ কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে নেতৃত্বের বিকাশ, সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।




আপনার মতামত লিখুন

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মতামতটি আপনার হোক।